আমতলীতে অবৈধ ভাবে গড়ে তোলা দুটি ইট ভাটা সিলগালা ১ লাখ টাকা জরিমানা | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে অবৈধ ভাবে গড়ে তোলা দুটি ইট ভাটা সিলগালা ১ লাখ টাকা জরিমানা

আমতলীতে অবৈধ ভাবে গড়ে তোলা দুটি ইট ভাটা সিলগালা ১ লাখ টাকা জরিমানা

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আঙ্গুলকাটার মুন্সী ব্রিকস ও শাখারিয়ার ঢাকা ব্রিকস নামে দুটি ইট ভাটায় বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে তোলার দায়ে ভাটা দুটির মালিকদ্বয়কে ১ লক্ষ টাকা জরিমানা ও ভাটা দুটি স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় আঙ্গুলকাটা গ্রামের মুন্সী ব্রিকস এ অভিযান পরিচালনা করা হয়। ইট ভাটাটি সরকারী খাস জমি দখল করে ইট বানানো এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে সুরঙ্গ করে ইটের ভ্যান চলাচলের জন্য সড়ক তৈরী করা এবং ওই সড়কে নিয়ম বর্হিভূতভাবে জাতীয় পতাকা টানানোর অপরাধে ইট ভাটার মালিক বদিউল ইসলাম বাদল মুন্সীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভাটার সকল কার্যক্রম স্থায়ী ভাবে বন্ধের জন্য সিলগালা করে দেয়া হয়। অন্য দিকে একই দিন দুপুর দেড়টার সময় শাখারিয়া গ্রামের ঢাকা ব্রিকসে অভিযান পরিচালনা করে এর কোন লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের কোন ছাড় পত্র না পাওয়ায় এর মালিক নসা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভাটাটি সিলগালা করে স্থায়ী ভাবে বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিকী।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবুবক্কর সিদ্দিকী জানান, ভাটা দুটি সরকারী নিয়ম বর্হিভূত ভাবে গড়ে তোলায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইসেন্স এবং সরকারী জমি দখল ও বন্যা নিয়ন্ত্রন বাঁধ কেটে সড়ক তৈরী করার অপরাধে ভাটা দুটিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!