কলাপাড়ায় সেতু ধসে নিখোঁজ ব্যক্তির লাশ ৪৮ ঘন্টা পর উদ্ধার | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় সেতু ধসে নিখোঁজ ব্যক্তির লাশ ৪৮ ঘন্টা পর উদ্ধার

কলাপাড়ায় সেতু ধসে নিখোঁজ ব্যক্তির লাশ ৪৮ ঘন্টা পর উদ্ধার

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী ভাড়ানি খালের সেতু ধসে নিখোঁজ হওয়া আনেচ প্যাদার (৪০) মৃতদেহ সংলগ্ন খাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝুকিপুর্ণ ওই সেতুর উপর দিয়ে বালু বোঝাই ট্রলি নিয়ে পার হতে গেলে ট্রলিসহ সেতুটি খালে ধসে পড়ে। এসময় গুরুতর আহত হয় চার জন, নিখোঁজ থাকে আনেচ প্যাদা। দুর্ঘটনার পর থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযান চালায়।
ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন জানান, খালের দক্ষিণ দিকে প্রায় আধা কিলোমিটার দুরে আনেচ প্যাদার লাশটি বৃহস্পতিবার সন্ধ্যায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!