কুয়াকাটা পৌর মেয়রকে হুমকি ও প্রাণনাশের অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কুয়াকাটা পৌর মেয়রকে হুমকি ও প্রাণনাশের অভিযোগ

কুয়াকাটা পৌর মেয়রকে হুমকি ও প্রাণনাশের অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। কুয়াকাটায় উপজেলা নির্বার্হী কর্মকর্তার সামনে পৌর মেয়র ও তার লোকজনের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পৌর মেয়রের ভাইয়ের ছেলে মোঃ আবুবক্কর হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও তার ভাই ইউপি চেয়ারম্যানের দক্ষিণ হস্ত হিসেবে পরিচিত কুয়াকাটা পৌর যুবলীগ নেতা রফিক ফরাজীকে দায়ি করা হয়। ওএমএস এর চাল বিতরণে অনিয়ম তদন্তে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সেখানে পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার ও তার পরিবারের সদস্যদের হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেয় রফিক বাহিনী। শুক্রবার রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার তুলাতলীর এ ঘটনায় সাবেক পৌর মেয়র আ: বারেক মোল্লা ও তার ভাই লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার ইন্ধন ছিল বলেও দাবি করা হয়। পরে ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন।

এ ঘটনায় সাবেক পৌর মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা বলেন, উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এখানে প্রাণনাশের হমকির ঘটনা বা কাউকে হেনস্তা করা হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!