কলাপাড়ায় অটোর সঙ্গে ট্রলির সংঘর্ষে এক শিশু নিহত; মা অপর দুই সন্তান সহ গুরুতর আহত-৬ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় অটোর সঙ্গে ট্রলির সংঘর্ষে এক শিশু নিহত; মা অপর দুই সন্তান সহ গুরুতর আহত-৬

কলাপাড়ায় অটোর সঙ্গে ট্রলির সংঘর্ষে এক শিশু নিহত; মা অপর দুই সন্তান সহ গুরুতর আহত-৬

আপন নিউজ অফিস: কলাপাড়ায় যাত্রীবাহী অটোবাইকের সঙ্গে অবৈধ যান ছয় চাকার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ১০ বছরের শিশু জিহাদ নিহত হয়েছে। দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে নিহত জিহাদের মা মুক্তা বেগমের। গুরুতর জখম হয়েছে জিহাদের ভাই জুনায়েত (২) ও বোন মিম (১২)। এছাড়া গুরুতর আহত অটোচালক নুর মোহাম্মদ (৫০) জাহানারা বেগম (৬৫) অজ্ঞাত (৬০) সহ সকলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুরে কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী ইউনিয়নের মুসল্লীয়াবাদ গ্রামে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে।

বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, চাপলী বাজার থেকে একটি অটোবাইকে হতাহতরা কলাপাড়ায় আসছিল। ঘটনাস্থলে একটি অবৈধ ছয় চাকার যান ট্রলির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে ট্রলির নিচে চাপা পড়ে যাত্রীবাহী অটো। স্থানীয়রা হতাহতদের দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন। তার মা মুক্তা বেগমের দুই পা কেটে ফেলা হয়েছে। মুক্তা বেগমসহ ছয়জনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, ট্রলিটি আটক করা হয়েছে। চালকসহ হেল্পারদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের বাড়ি ধানখালীর মরিচবুনিয়া গ্রামে বলে জানা গেছে।

উল্লেখ্য প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ এই যান কলাপাড়া শহরসহ গ্রামীণ জনপদ দাবিয়ে বেড়াচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!