কলাপাড়ায় স্বামীর ওপর হামলা; টাকা ছিনিয়ে নেয়াসহ বাড়িতে হামলা, ভাংচুরের অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় স্বামীর ওপর হামলা; টাকা ছিনিয়ে নেয়াসহ বাড়িতে হামলা, ভাংচুরের অভিযোগ

কলাপাড়ায় স্বামীর ওপর হামলা; টাকা ছিনিয়ে নেয়াসহ বাড়িতে হামলা, ভাংচুরের অভিযোগ

আপন নিউজ অফিস: কলাপাড়ায় স্ত্রীর পরোকিয়ায় বাধা দেয়ার কারনে স্বামী মো.রিয়াজ তালুকদার (৩০) এর ওপর হামলা করে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়াসহ বাড়িতে হামলা করে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লতাচাপলী ইউনিয়নের নাইউরীপাড়া গ্রামে। এ ব্যাপারে স্বামী মো.রিয়াজ তালুকদার বাদী হয়ে বৃহস্পতিবার কলাপাড়া বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছে। আদালত মামলা তদন্তের জন্য কলাপাড়া সমাজ সেবা কর্মকর্তাকে দায়িত্ব দেন।

মামলার বাদী মো.রিয়াজ তালুকদার বলেন, প্রায় সাত মাস আগে একই ইউনিয়নের আলীপুর স্লুইজ ঘাট এলাকার মো.রফিক হাওলাদারের মেয়ে মোসাঃ চম্পা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী মোবাইল ফোনে অন্য পুরুষের সাথে পরোকিয়ায় লিপ্ত হন। ঘটনাটি স্ত্রীর ভাই ও বাবাকে অবগত করলে তারা এ ব্যাপারে কোনো গুরুত্ব না দিয়ে মোসাঃ চম্পা বেগমকে বিভিন্ন ভাবে প্রশ্রয় দেয়। গত মঙ্গলবার রাত সাতটার দিকে বাড়ি থেকে বের হলে স্ত্রী মোসাঃ চম্পা বেগম , তার ভাই মো.জসীম, বাবা মো.রফিক হাওলাদারসহ আরো ৫/৬জন লোক তার ওপর হামলা করে। সে দৌড়ে বাড়ির মধ্যে প্রবেশ করলে তারা বাড়িতে ঢুকে বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর চালায়। এসময় তার সাথে থাকা এক লাখ পচাঁশি হাজার নগদ টাকা, ১৫ হাজার টাকার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাবার সময় হামলাকারীরা এ নিয়ে বাড়াবাড়ি করলে যৌতুকের মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিয়ে যায়। রিয়াজ আরো বলেন, তার ভাই আলীপুর বাজারে ডিজেলের ব্যবসা করে। ওই দিন ব্যাংক বন্ধ হয়ে যাবার কারনে টাকা ব্যাংকে জমা দিতে পারেনি। তাই টাকাগুলো নিরাপত্তার স্বার্থে আমার মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় স্ত্রী মোসাঃ চম্পা বেগম, তার ভাই মো.জসীম, বাবা মো.রফিক হাওলাদারসহ আরো ৫/৬ জনকে আসামী করে মো.রিয়াজ তালুকদার বাদী হয়ে বৃহস্পতিবার কলাপাড়া বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছে। মামলার এ্যাডভোকেট মো.আবুল হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!