কলাপাড়ায় চোখ ওঠা ওষুধ নিয়ে সংকটে মানুষ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় চোখ ওঠা ওষুধ নিয়ে সংকটে মানুষ

কলাপাড়ায় চোখ ওঠা ওষুধ নিয়ে সংকটে মানুষ

চঞ্চল সাহা: পটুয়াখালীর কলাপাড়ায় গত দু’সপ্তাহ ধরে চোখ ওঠার ওষুধ সংকট থাকায় বিপাকে পড়েছে শতশত মানুষ। বিভিন্ন কোম্পানীর র্শট সাপ্লাইয়ের কারনে এমন সংকট দেখা দিয়েছে বলে ওষুধ ব্যবসায়ীরা জানিয়েছে। স্থানীয় চিকিৎসকরা বলছে, এটি এক ধরনের ভাইরাস, তবে নিরাময়যোগ্য রোগ। ওষুধ না পেলে কিছু দিন হয়তো কষ্টভোগ করতে হবে, তবে গুরুতর কোন ক্ষতির আশংকা নেই।

জানা গেছে, ছোট ছোট শিশু থেকে বিভিন্ন বয়সের শতশত মানুষ সম্প্রীতি চোখ ওঠা রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এসব রোগে আক্রান্ত রোগীরা চোখে ব্যাথা, চোখে আঠা আঠা ভাব, চোখ থেকে পানি পড়া, আলোর দিকে তাকালে অস্বস্তি লাগা, চোখে ময়লা জমে যাওয়া, চোখের পাতা ফুলে যাওয়া এবং কোন কোন ক্ষেত্রে ঝাপসা দেখা নিয়ে বিপাকে পড়েছে। এ রোগে আক্রান্তদের অধিকাংশরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসকদের শরনাপন্ন হয়ে ব্যবস্থাপত্র নিয়েও পাচ্ছে না ওষুধ। ফলে অনেকে এর যন্ত্রনা নিয়ে জীবন-যাপন করছেন।

চোখ ওঠা রোগী মো.রুবেল জানান, পৌর এলাকার অন্ততঃ ১০টি ওষুধের দোকান দেখা হয়েছে, কারো কাছেই এর ওষুধ মেলেনি।

পৌরশহরের সেন মেডিকেলের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সেন বলেন’ প্রতিদিনই অসংখ্য চোখ ওঠা রোগীরা আসেন ওষুধ নিতে ,কিন্তু কোন কোম্পানী কাংখিত কোন ওষুধ দিতে পারছে না । ফলে রোগীরা বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন।

কলাপাড়া হাসপাতালের আর,এম,ও ডা. জুনায়েদ হোসেন লেলিন জানান, চোখ ওঠা রোগ নিয়ে অনেকে আসছেন,তাদের ব্যবস্থাপত্র দেয়া হচ্ছে। তবে রোগীদের ওধুষের পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!