কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপন নিউজ অফিস: “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা উপজেলা প্রশাসন শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘূর্নিঝড় প্রস্তুতি করণ কর্মসূচি সিপিপি’র সহকারি পরিচালক মো.আসাদ্দুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ, কলাপাড়া থানার ওসি মো. জসীম, মহিপুর থানার ওসি খোন্দকার মো. অবুল খায়ের প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিপিপি, এনজিও ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!