পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান নিহত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান নিহত

পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান নিহত

আপন নিউজ অফিস: কলাপাড়ার পায়রা ১৩২০ মেঘাওয়াট বিদ্যুৎকেন্দ্রে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান উজ্জল হাসান (৩০) নিহত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত উজ্জল হাসান জামালপুর জেলার শাহপুর গ্রামের ফুলবাড়িয়া ইউনিয়নের জাবেদ হাসানের ছেলে।

বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা জানান, শনিবার সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে বিদ্যুৎ সঞ্চালন লাইনে অন্য কর্মীদের সাথে কাজ করছিলো উজ্জল হাসান। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে উপর থেকে নিচে পড়ে গিয়ে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

জরুরী বিভাগে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পলাশ হালদার জানান, নিহতের ডান হাতের আঙ্গুলে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুস্পৃষ্ট হয়ে উপর থেকে পড়ে সে আঘাত পেয়েছেন তারা বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, তারা হাসপাতাল থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল সম্পন্ন করেছেন। মৃত্যুর সঠিক কারন জানতে উপস্থিত কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!