কলাপাড়ায় ভাতিজার হাতে চাচা খুন; বাবা-ছেলে আটক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় ভাতিজার হাতে চাচা খুন; বাবা-ছেলে আটক

কলাপাড়ায় ভাতিজার হাতে চাচা খুন; বাবা-ছেলে আটক

চঞ্চল সাহা: কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা আলাউদ্দিন মিয়া (৫০) নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের দক্ষিন বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আলাউদ্দিন মিয়ার স্ত্রী মোসা.শেফালী বেগম বাদী হয়ে ঘাতক নজরুল ইসলাম নান্নু এবং তার ছেলে মো.রিফাত হোসেনকে আসামী করে সোমবার রাতে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওই রাতেই আসামী বাবা ও ছেলেকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ ও মামলার বিবরনে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিষয়ে চাচা আলাউদ্দিন মিয়া এবং ভাতিজা মো.নজরুল ইসলাম নান্নুর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ঘটনার সময় চাচা আলাউদ্দিন মিয়া বাড়ীর সামনে সড়কে দাঁড়ানো ছিল। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী পিছন দিক থেকে ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী দু’জনকে আটক করে।

এ ব্যাপারে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.মোস্তফা কামাল জানান, এদের বিরোধ দীর্ঘদিনের। এর আগে চাচা ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। এটা মূলতঃ তারই প্রতিশোধ বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধর রেশ ধরেই ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। তবে ঘটনার পরপরই মামলার আসামীদের আটক করা হয়েছে। আসামী দু’জনকে মংগলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!