কলাপাড়ায় অসহায় বৃদ্ধ’র চোখের ছানি অপারেশন করে দিয়েছেন শিক্ষক সাইদুল ইসলাম | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় অসহায় বৃদ্ধ’র চোখের ছানি অপারেশন করে দিয়েছেন শিক্ষক সাইদুল ইসলাম

কলাপাড়ায় অসহায় বৃদ্ধ’র চোখের ছানি অপারেশন করে দিয়েছেন শিক্ষক সাইদুল ইসলাম

আপন নিউজ অফিস: কলাপাড়ায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুল ইসলাম তার বেতনের টাকা দিয়ে অসহায় বৃদ্ধ মহিলা জোহরা বেগম (৬০) এর চোখের ছানি অপারেশন করে দিয়েছেন।

শুক্রবার রাতে ডা. মোঃ জহির উদ্দিন আহমেদ তার চোখের ছানি অপারেশন করেন। ওই ছানির অপারেশনের সম্পূর্ণ অর্থ দিয়েছেন শিক্ষক মোঃ সাইদুল ইসলাম।

মোঃ সাইদুল ইসলাম বলেন, এমন অসহায় মায়ের অপারেশন করে দিতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি, ভবিষ্যতেও এমন অসহায় মায়েদের সহযোগিতার জন্য চেষ্টা করবো।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার ইউনিয়নের টিয়াখালী ইউনিয়নের বঙ্গবন্ধু কলোনির অসহায় বৃদ্ধ নারী জোহরা বেগম তার চোখে দীর্ঘদিন ধরে ছানি পড়েছে, তার জন্য ঠিক মত চোখে দেখতে পারেনি, তারে চোখের চিকিৎসার জন্য জনপ্রতিনিধি সহ অনেকের কাছে ধরনা দিয়েও করাতে পারেনি চোখের ছানির অপারেশন। এ নিয়ে ৩০ অক্টোবর কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন তাকে নিয়ে কলাপাড়া হাসপাতালে চোখের পরীক্ষা-নিরীক্ষা করান, পরে তার চোখের ছানির অপারেশনের জন্য বরিশাল রেফার করেন চিকিৎসক, কিন্তু ওই অসহন নারী র কেউ না থাকার কারণে বরিশাল যেতে পারেনি, ওইদিনই অনলাইন নিউজপোর্টাল আপন নিউজে একটি ভিডিও প্রকাশ করে, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুল ইসলাম ভিডিওটি দেখে চিকিৎসা দায়িত্ব নেন এবং বেতনে টাকা দিয়ে শুক্রবার কলাপাড়া ক্লিনিকে অপারেশনের ব্যবস্থা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!