শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বাউফলে এমপি পুত্রকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখে

বাউফলে এমপি পুত্রকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখে

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে স্থানীয় এমপির পুত্রকে অভ্যর্থনা জানাতে একটি প্রাইমারী ও কলেজিয়েট স্কুলের কয়েকশ’ কোমলমতী
শিক্ষার্থীর পাঠদান বন্ধ রেখে প্রায় আড়াই ঘন্টা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে অবিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ধুলিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্থানীয় ভাবে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্থানীয় এমপির পুত্র রায়হান সাকিব উপস্থিত ছিলেন। সকাল ১০টায় তার খেলা উদ্বোধন করার কথা থাকলে তিনি আসেন বেলা সাড়ে ১১টায়। আর তাকে অভ্যর্থনা
জানাতে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘন্টা ধুলিয়া সরকারী প্রাইমারী ও ধুলিয়া কলেজিয়েট স্কুলের কয়েকশ’ শিক্ষার্থীকে রোদের মধ্যে
দাঁড় করিয়ে রাখা হয়। ওই খেলার কারণে ওই দিন দুইটি বিদ্যালয়ে কোন ক্লাস হয়নি। এ নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন,‘ এমপি হলে কথা ছিল। কিন্তু তার ছেলেকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড়
করিয়ে রাখা ঠিক হয়নি।’

এ ব্যাপারে ধুলিয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এসএম জহিরুল ইসলাম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি স্পটে আসেন তারপর বলবো। অপর এক প্রশ্নের জবাবে বলেন, আপনি পত্রিকায় যা লেখার লেখেন।

ধুলিয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মাসুমা আক্তারকে বলেন, আমাদের ছেলে মেয়েদের কিছুক্ষনের জন্য মাঠে নামানো হয়েছিলো। তবে রোদের মধ্যে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!