বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
বরিশালে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী

বরিশালে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী

বরিশাল অফিসঃ

ঢাকা থেকে বরিশালে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। বোনের বাসার পথ দেখানোর কথা বলে হোটেলে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে রিফাত সাহা (২৫) নামে এক লম্পট।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে রিফাত সাহাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতার রিফাত সাহা নগরীর লঞ্চঘাটসংলগ্ন রসুলপুর চরের সেলিম সাহার ছেলে।

নির্যাতনের শিকার কিশোরী বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকে। বাবা-মাকে না জানিয়ে বোনের বাড়ি বেড়াতে লঞ্চযোগে বরিশালে আসে কিশোরী। ধর্ষণের শিকার কিশোরী বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

র‍্যাব জানান, রোববার বাবা-মাকে না জানিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে বরিশালের লঞ্চে চড়ে। সোমবার সকালে লঞ্চঘাটে পৌঁছার পর পথ চিনতে না পেরে কান্না শুরু করে কিশোরী। তখন লঞ্চঘাটে থাকা রিফাত সব কথা শুনে কিশোরীকে ভুল বুঝিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। এরপর লঞ্চঘাটে কিশোরীকে রেখে পালিয়ে যায় রিফাত।

র‍্যাব আরও জানান, ধর্ষণের বিষয়টি জানতে পেরে র‍্যাব সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বিভিন্ন কৌশলে ওই যুবকের পরিচয় জানতে পারে র‌্যাব। বৃহস্পতিবার সকালে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে রিফাত সাহা ধর্ষণের কথা স্বীকার করে। পাশাপাশি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন কিশোরী রিফাত সাহাকে শনাক্ত করে। পরে রিফাতকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

সোমবার লঞ্চঘাট এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নৌ-পুলিশ। উদ্ধারের পর কিশোরী জানান, বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকে। তাকে ধর্ষণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!