কলাপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা সহ ১০টি বসত ঘর বিধ্বস্ত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
কলাপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা সহ ১০টি বসত ঘর বিধ্বস্ত

কলাপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা সহ ১০টি বসত ঘর বিধ্বস্ত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়েএকটি মাদ্রাসা সহ ১০টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আরও ৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এসময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। ছিড়ে যায় টাওয়ার থেকে ৩৩ কেভি লাইনের মুল তার। ফলে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদুৎ ব্যাবস্থা।

সোমবার রাত ৯ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামে ও নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে মাদ্রাসা সহ ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক কালবৈশাখী ঝড়ে আমতলীপাড়া জয়নাল আবেদীন বহুমুখী নুরানী কওমি মাদ্রাসা লন্ডবন্ড হয়ে গেছে।


এছাড়া লেবুপাড়া গ্রামের মিন্টু তালুকদারের বসতবাড়ির চাল উড়িয়ে তছনছ হয়, এত আংশিক ক্ষতিগ্রস্থ হয়, এবং একই গ্রামের আব্দুল রশিদ এর বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

 

নীলগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লার বসতঘর, নেছার ফকিরের বসতঘর, সোবহান মোল্লার বসতঘর ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া এসময় অন্তত আরও ৬ টি বসতর ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!