কুয়াকাটার সৈকত পরিচ্ছন্ন করেছেন রোলার স্কেটিং সদস্যরা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কুয়াকাটার সৈকত পরিচ্ছন্ন করেছেন রোলার স্কেটিং সদস্যরা

কুয়াকাটার সৈকত পরিচ্ছন্ন করেছেন রোলার স্কেটিং সদস্যরা

আপন নিউজ অফিসঃ কুয়াকাটার সৈকতে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য ও সমুদ্র থেকে ভেসে আসা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করেছেন রোলার স্কেটিং সদস্যরা। জিরো পয়েন্টেসহ সৈকতের পূর্বে প্রায় ১ কিলোমিটার এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করেছেন তারা। এসময় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য পর্যটকদের উদ্বুদ্ধ করেন। শনিবার দুপুরে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর আয়োজন করে। এতে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউট সদস্যরা অংশগ্রহন করেন। এসময় পটুয়াখালী প্রশাসনের কুয়াকাটায় নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভ‚মি) কৌশিক আহমেদ ও কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ সহ রোলার স্কেটিং ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিকেল পাঁচটায় কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রমুখী সিক্সলেন সড়কে বিসিপিসিএল দ্বিতীয় রোলার স্পীড স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৬টি ক্যাটাগরিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোলার স্কেটিং ফেডারেশনের সদস্যভ‚ক্ত ৫৩ নারীসহ ২০০ জন প্রতিযোগী অংশ করেন। পরে অংশগ্রহণকারীদের মাধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!