কলাপাড়ায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

কলাপাড়ায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড কনসার্ন ( বাংলাদেশ) কর্তৃক দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক কর্মশালার আয়োজনে
বৃহষ্পতিবার সকাল ১০ টায় শেখ কামাল অডিটরিয়ামে এ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে পরিবর্তন প্রকল্পের সহযোগিতায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভাপতিগন কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা।

এ সময় সিসিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো: বাবুল মিয়া, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, মহিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম সহ ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম অফিসার (ডি.আর.আর) পায়েল চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) মাহামুদা ও মনিটরিং অফিসার বিধান বিশ্বাস সহ আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!