কলাপাড়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে মাথা থেতলে গেছে যুবকের | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে মাথা থেতলে গেছে যুবকের

কলাপাড়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে মাথা থেতলে গেছে যুবকের

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে আবু সালেহ রাজ (৩৩) নামের এক যুবকের মাথা থেতলে গেছে। এসময় আহতের মা তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। রবিবার (১৮ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাইশাখলা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এদিকে, এ ঘটনায় অপর পক্ষ মধু ও জুলিয়াত চিকিৎসা নিতে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

আহত আবু সালেহ ও তার মা শিউলী বেগম জানান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের পুত্র মধু ও স্থানীয় মিলন তালুকদারের পুত্র জুলিয়াত আহম্মেদ অভি এ ঘটনাটি ঘটিয়েছে। আহত আবু সালেহকে তারা ডাক দিয়ে পথিমধ্যে দাঁড়াতে বলে। সে তাদের কথামতো দাঁড়ায়নি বলে এ হামলা চালানো হয়েছে বলে তারা সাংবাদিকদের জানান। এসময় আহতের মা শিউলী বেগমকেও আহত করা হয়।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, মারামারির ঘটনা শুনেছি। তবে, অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!