পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে কয়ালাবাহী জাহাজ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে কয়ালাবাহী জাহাজ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে কয়ালাবাহী জাহাজ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ। দ্রুত গতিতে চলছে কয়লা খালাস কার্যক্রম। এ কয়লা দিয়ে রবিবার ভোররাতেই একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করতে পারে বলে এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে। এর আগে বৃহস্পতিবার রাত তিনটায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌছায় এ জাহাজটি। পর দিন শুক্রবার সকাল থেকে লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করে ওইদিন রাত তিনটায় জাহাজটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসে বন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে লোড সেডিং অনেকটা কমে যাবে।

এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!