কুয়াকাটা সৈকতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কুয়াকাটা সৈকতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন

কুয়াকাটা সৈকতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন

আপন নিউজ অফিসঃ পবিত্র ঈদ-উল আযহার ছুটিতে কুয়াকাটা সৈকতে অসংখ্য পর্যটকদের আগমনকে ঘিরে সৈকতের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৈকত এলাকায় অস্থায়ী ভাবে গড়ে ওঠা অর্ধ শতাধিক অবৈধ দোকানপাট, বাসাবাড়ি ভেঙে সরিয়ে দিয়েছেন জেলা প্রশাসন।

এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। সৈকতের জিরো পয়েন্টের পুর্বপাশে এলোমেলো ভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা চকি, বস্তা, পলিথিন দিয়ে খাবার হোটেল, ঝিনুক, পানের দোকান এবং অস্থায়ী ব্যবসা ও বসবাস করে আসছিল। এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের শৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনার জন্য ঈদ উপলক্ষে সাময়িকভাবে কয়েকটি স্থান নির্ধারণ করে দেন।

সৌন্দর্য বর্ধনসহ আগত পর্যটকরা যাতে সৈকত এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন এজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয় জেলা প্রশাসনের তরফ থেকে।

ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে যত্রতত্রভাবে দোকানপাট, খাবার হোটেল, বাসাবাড়ি উঠিয়ে অবৈধ স্থাপনা তৈরি করে বসবাস করছিল। সৈকতের সৌন্দর্য রক্ষা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব স্থাপনা অপসারণ করা হয়েছে। ঈদ উপলক্ষে ক্ষুদ্র ব্যবসায়ীদের ৩টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!