কলাপাড়ায় ৬’শ ৩২ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ১৩২০পায়রা বিদ্যুৎ কেন্দ্র | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কলাপাড়ায় ৬’শ ৩২ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ১৩২০পায়রা বিদ্যুৎ কেন্দ্র

কলাপাড়ায় ৬’শ ৩২ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ১৩২০পায়রা বিদ্যুৎ কেন্দ্র

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় দরিদ্র ও কর্মহীন ৬’শ ৩২ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওইসব পরিবারের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১৩২০পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বিসিপিসিএল কোম্পানীর সি এস আর কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও ১ কেজি তেল প্রদান করা হয়েছে।

ত্রান সমগ্রী বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন।

টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান সুজন মোল্লা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব, উপ-মহা ব্যবস্থাপক মো.শহিদুল্লাহ ভ‚ইয়া,উপ ব্যবস্থাপক আল মামুন জসিম,সহকারী ব্যবস্থাপক তাকিব বিন রউফ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ইউনিয়ন পরিষদ সচিব এম এ জলিল তালুকদার ও ইউপি সদস্য আঃ সোবাহান বিশ্বাস সহ গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য স্বপ্নের ঠিকানা,সিক্সলেন রিসেটেলমেন্ট আবাসন,চম্পাপুর ও ধানখালী,টিয়াখালী ইউনিয়ন সহ সর্বমোট ২ হাজার ৫’শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!