শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ার আলোচিত সেই অধ্যক্ষ কালিম উল্লাহকে এবার আদালতের শোকজ

কলাপাড়ার আলোচিত সেই অধ্যক্ষ কালিম উল্লাহকে এবার আদালতের শোকজ

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ার আলোচিত সেই অধ্যক্ষ কালিম উল্লাহকে এবার শোকজ করেছেন বিজ্ঞ আদালত। একই সাথে তাকে বিজ্ঞ আদালতে স্বশরীরে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সোমবার (২ডিসেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার মহিপুর থানার পুরান মহিপুর গ্রামের আনোয়ার জোমাদ্দার বিজ্ঞ আদালতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৃষ্ট ফোজদারী অপরাধের অভিযোগে একই গ্রামের দেলোয়ার মোল্লা গংদের বিরুদ্ধে ১৮মার্চ ২০১৯ একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালিম উল্লাহকে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করে ২৮ জুলাই ২০১৯ বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু অধ্যক্ষ কালিম উল্লাহ দীর্ঘদিনেও আদালতে প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সোমবার তাকে শোকজ করেন। একই সাথে আগামী ১০ ফেব্রুয়ারী ২০২০ তাকে তদন্ত প্রতিবেদন সহ স্বশরীরে আদালতে হাজির হয়ে শোকজের জবাব দিতে আদেশ প্রদান করেন।
এরআগে গত ২৭ আগষ্ট উপজেলার বিপিনপুর গ্রামের হাজী আবদুস সালাম উদ্দীন মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালিম উল্লাহ’র বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, যা আদালতের নির্দেশে পুলিশের তদন্তাধীন রয়েছে। এছাড়া নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম হেতু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাঁকে শোকজ করে শোকজের লিখিত ব্যাখ্যা দিতে বলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!