বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে সরকারী খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণ! ইউএনও’র নির্দেশে কাজ বন্ধ

আমতলীতে সরকারী খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণ! ইউএনও’র নির্দেশে কাজ বন্ধ

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকার সরকারী খাস খতিয়ানের জমি প্রভাবশালী কুদ্দুস আকন দখল করে পাকা ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন সোমবার বিকেলে সরকারী জমি উদ্ধারে ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
জানাগেছে, ২০০৫ সালে উপজেলার গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকার সরকারী খাস খতিয়ানের ৫ শতাংশ জমি দখল করেন প্রভাবশালী কুদ্দুস আকন। ওই জমির কোন বন্দোবস্ত নেয়নি তিনি। গত ১৪ বছর ধরে জোড়পূর্বক ওই জমি দখল করে বসবাস করে আসছেন তিনি। বন্দোবস্ত ছাড়াই ওই জমিতে কুদ্দুস ঘর নির্মাণ করছেন বলে জানান আমতলী ভুমি অফিসের তহসিলদার জাফর মিয়া। সরকারী নিয়মনীতি উপেক্ষা করে গত ১৫ দিন পূর্বে ওই জমিতে তিনি পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন। এছাড়াও গত বছর ওই জমিতে ছাদ ঢালাই দিয়ে পাকা টয়লেট ও রান্না ঘর নির্মাণ করেছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন সোমবার বিকেলে সরকারী জমি উদ্ধারে ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, প্রভাবশালী কুদ্দুস আকন ২০০৫ সালে ৬০ ফুট দৈঘ্য এবং ২২ ফুট প্রস্থ সরকারী খাস খতিয়ানের জমি দখল করে। বর্তমানে কুদ্দুস স্থানীয় প্রভাবশালীদের সাথে নিয়ে ওই জমিতে পাকা ঘর নির্মাণ করছেন।
মিস্ত্রি এনামুল মিয়া ও শ্রমিক রুবেল বলেন, মালিকের নির্দেশে কাজ করছি। এ জমি সরকারী কিনা সেটা আমরা জানিনা।
কুদ্দুস আকন মুঠোফোনে বলেন, আমি বিদেশে থাকি। পরিবার নিয়ে ঘুপরি ঘরে থাকতে সমস্যা হচ্ছে। তাই এই জমিতে আধা-পাকা ঘর নির্মাণ করছি। তিনি আরো বলেন, এই জমি সরকারী খাস খতিয়ানের। আমি সরকারের কাছ থেকে জমি বন্দোবস্ত নিয়েছি। কিন্তু তিনি জমি বন্দোবস্তের কোন আদেশ দেখাতে পারেনি।
তহসিলদার মোঃ জাফর মিয়া বলেন, ওই জমি সরকারী খাস খতিয়ানের। ওই জমি কাউকে বন্দোবস্ত দেয়া হয়নি। তিনি আরো বলেন ইউএনও’র নির্দেশে ওই জমিতে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছি।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কমলেশ মজুমদার বলেন, ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সরকারী জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!