কলাপাড়ায় পুরান হাসপাতালের পুকুর দখল করে দোকান ভাড়া! | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় পুরান হাসপাতালের পুকুর দখল করে দোকান ভাড়া!

কলাপাড়ায় পুরান হাসপাতালের পুকুর দখল করে দোকান ভাড়া!

বিশেষ প্রতিবেদকঃ 
কলাপাড়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবার সরকারি পুকুর দখল করে দোকান তুলে দোকান ভাড়া দেয়ার কাজে নেমেছে। পুরান হাসপাতাল এলাকায় জনস্বার্থে ব্যবহৃত পুকুরটির দক্ষিণ-পূর্ব কোনে পুকুরসহ দখল করে একাধিক স্থাপনা তুলে ভাড়া দেয়া হয়েছে। এজন্য ব্যবসায়ী পন্থায় অগ্রিম জামানত এবং মাসিক ভাড়া চুক্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা নিজেরা দাঁড়িয়ে থেকে এসব স্থাপনা তুলেছেন বলে ভাড়াটে হিরু জানিয়েছে। সরকারের খাস পুকুরে স্থাপনা তুলে ব্যবসা-বাণিজ্যে নামায় বিষয়টি আলোচনায় উঠে এসেছে। স্বাস্থ্য বিভাগের এ জায়গায় দোকান তুলে তাও পুকুরপাড়সহ ভাড়া দেয়ায় বিষয়টি সকলের মুখে মুখে শোনা যাচ্ছে। হিরু জানায় তার কাছ থেকে দোকান বাবদ টাকা অগ্রিম জামানত নিয়েছেন চিকিৎসকরা। এছাড়া মাসিক ভাড়ার চুক্তি করা হয়েছে। বর্তমানে পুকুরের পাড়সহ দখল করে দোকান তোলায় পুকুরটি অস্তিত্ব সঙ্কটে পড়েছে। স্থায়ীভাবে জনস্বার্থ ক্ষুন্ন হচ্ছে, অপরদিকে বেহাতের শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, নতুন হাসপাতাল ক্যাম্পাসের মসজিদ কমিটির সদস্যরা মসজিদের আয়ের জন্য এটি করেছেন।
কিন্তু জনস্বার্থে ব্যবহৃত সরকারি পুকুরটি দখল করে দোকান তুলে ভাড়া দেয়ার বিষয়টি ঠিক হয়নি বলে সচেতন মহলের অভিমত। তারা স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!