বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
পটুয়াখালীতে নারী মৃত্যুর ঘটনায় ভাংচুর ও বিক্ষোভ

পটুয়াখালীতে নারী মৃত্যুর ঘটনায় ভাংচুর ও বিক্ষোভ

গোফরান পলাশঃ

পটুয়াখালীতে প্রাইভেট স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান
শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজড হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় আইরিন
আক্তার (২২) নামে এক সন্ত্রানের জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। এ ঘটনার রেশ ধরে রাত সাড়ে ১১টার দিকে নিহত‘র পরিবার ও এলাকাবাসী ওই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভাংচুর চালায় এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিচারের দাবীতে বিক্ষোভ করে। খবর পেয়ে সদর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিহত গৃহবধূর পিতা নুরুল আমিনের অভিযোগ, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ্যাপেন্ডিসাইটস অপারেশন করাতে পটুয়াখালীর প্রাইভেট স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়
আইরিনকে। এসময় অপারেশন থিয়েটারে দায়িত্বরত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) চীফ মেডিকেল অফিসার এটিএম নাসির উদ্দীন ও বরগুনা হাসপাতালের জুনিয়র কন্সালটেন্ট তারেক হাসান কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রোগীর শরীরে ঔষধ প্রয়োগ করলে আইরিন অসুস্থ্য হয়ে
পড়ে। পরে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের ডাক্তার হোসাইন, এফএম আতিকুর রহমান এবং ফেরদৌসি আক্তারসহ একাধিক ডাক্তারদের চিকিৎসার জন্য আনা হয়। আইরিনের অবস্থার উন্নতি ঘটাতে একের পর এক ঔষধ প্রয়োগ করা হয়। কিন্তু রাত পৌনে ১১ টার দিকে আইরিন আক্তার অপারেশন থিয়েটারে মারা যায়।

আইরিনের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে রোগীর স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। ভাংচুরের সময় গোটা হাসপাতালে আতংক ছড়িয়ে পড়লে হাসপাতালে চিকিৎসারত একাধিক রোগী দিকবিদিক হয়ে ছোটা-ছুটি শুরু করে।
খবর পেয়ে সদর থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী পুলিশের উপস্থিতিতে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিচারের দাবীতে বিক্ষোভ করে।

এ প্রসঙ্গে অভিযুক্ত ডাক্তার এটিএম নাসির উদ্দীন ও তারেক হাসান বলেন, চিকিৎসায় কোন কোন প্রকার অবহেলা ও অনিয়ম হয়নি। রোগী খিচুনি রোগে আকক্রান্ত ছিল। আমরা অনেক চেষ্টা করেছি। তদন্তে আমাদের অবহেলা ও অনিয়ম
বেড়িয়ে আসলে তার দায়ভার নেবো।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন,।রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুলিশ আসার পূর্বে বিক্ষুব্ধ স্বজন একটু ঝামেলা করেছে। কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!