বুধবার, ২২ Jul ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন আমতলীতে প্রকাশ্যে নি’ষি’দ্ধ ছাত্রলীগের বি’ক্ষো’ভ মি’ছি’ল কন্টেন্ট ক্রিয়েটর কাফি, তার পিতা ও বড় ভাইয়ের নামে জমি দ-খ’ল ও চাঁ’দা’বা’জি’র মা’ম’লা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন
কলাপাড়া উপজেলা আ,লীগের সভাপতি হলেন মাহবুবুর রহমান

কলাপাড়া উপজেলা আ,লীগের সভাপতি হলেন মাহবুবুর রহমান

আপন নিউজ ডেস্কঃ 

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান  তালুকদার কলাপাড়া উপজেলা আ’লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। রোববার রাতে জেলা আওয়ামী লীগ সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণার কথা আমরা জানি না। অনেকে ফেসবুকে পোষ্টের মাধ্যমে বলেন, নানা বাধা-বিপত্তি, জল্পনা-কল্পনা শেষে মাহবুবুর রহমান আ’লীগ হাইকমান্ডের নির্দেশে সভাপতির পদ পেয়েছেন।

গত ২৭ নভেম্বর পৌরশহরের শহীদ মিনার চত্বরে মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এসময় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক কাজী আলমগীর সহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহরের শেখ কামাল কমপ্লেক্স অডিটরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটে অধ্যক্ষ মো: মুহিববুর রহমান এমপিকে সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এ কমিটি পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ অনুমোদন না দিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!