করোনাভাইরাসের চেয়ে ভয়ংকর ভাইরাস মোদি! | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
করোনাভাইরাসের চেয়ে ভয়ংকর ভাইরাস মোদি!

করোনাভাইরাসের চেয়ে ভয়ংকর ভাইরাস মোদি!

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিশ্বের প্রায় চার হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস, আক্রান্ত হয়েছে এক লাখেরও বেশি। সারা বিশ্বেই আতঙ্ক সৃষ্টি করেছে প্রাণঘাতী এই ভাইরাস। তবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর চেয়েও ভয়ংকর! সম্প্রতি এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

রোববার সিউড়িতে এনআরসি-সিএএ’র প্রতিবাদে আয়োজিত জনসভায় অনুব্রত বলেন, ‘করোনার চেয়েও ভয়ানক ভাইরাস ভারতে রয়েছে। ইয়েস ব্যাংক শেষ হয়ে গেল, অর্থনীতি শেষ হয়ে গেল। আট লাখ হাজার কোটি টাকা দেউলিয়া করে গেল। এর চেয়ে বড় ভাইরাস আর কী আছে? সেটা হলো মোদি ভাইরাস।’

এদিন বক্তব্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) তীব্র সমালোচনা করেন তৃণমূলের জেলা সভাপতি। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দলিল দেখাবেন না। দলিল চাইলে মাথা থেকে পা পর্যন্ত যা করার করবেন।’

ভারতে এ পর্যন্ত ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার কেরালায় একই পরিবারের পাঁচ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ওই পরিবারের তিন সদস্য সম্প্রতি ইতালি সফর করেছেন।

এর আগে, দেশটিতে তিন বছরের এক শিশুর শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়। ইতালি থেকে ফেরার পথে শনিবার কোচি বিমানবন্দরে ওই পরিবারের সদস্যদের স্ক্রিনিংয়ের সময় করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। বর্তমানে ওই শিশুসহ পরিবারটিকে আইসোলেশনে রাখা হয়েছে।
জনসভায় পুরভোটের প্রসঙ্গও টেনে আনেন অনুব্রত। উপস্থিত মানুষদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রার্থী নয়, তৃণমূলের প্রতীক দেখে ভোট দিন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!