কলাপাড়ায় নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করলেন এমপি মহিব | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার আমতলীতে সাংবাদিক পরিচয়ে চাঁ’দা’বা’জি; আ’ট’ক মিরাজকে ছেড়ে দেওয়ার অভিযোগ কলাপাড়া পৌর শহরে গাঁ’জা সেবনে ৩ জনের কা’রাদণ্ড কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার
কলাপাড়ায় নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করলেন এমপি মহিব

কলাপাড়ায় নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করলেন এমপি মহিব

এস এম আলমগীর হোসেনঃ
সাধারণ মানুষের কাছে জরুরী স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ও চিকিৎসাসেবা আরেক ধাপ এগিয়ে নিতে কলাপাড়ায় নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে হেলিপোর্টর নদীর পাড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করেন।
এ সময় এমপি মহিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্যসেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: চিন্ময় হাওলদার, মেডিকেল অফিসার ডা: জেএইচ খান লেলীন, ডা: অনুপ কুমার সরকার, কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, পৌর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম, এমপির পিএস সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম মৃধা, পৌর ছাত্রলীগের সভাপতি হসাদুজ্জামান শুভ, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মিলন, আল মামুন আজিম ও এ্যাড. মারুফ প্রমুখ।
উল্লেখ্য, মানুষের জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নৌ-এম্বুলেন্সটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!