কলাপাড়ায় স্কুল ছাত্রী তুলির চিকিৎসার জন্য অর্থ প্রদান করলেন এমপি মহিব | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় স্কুল ছাত্রী তুলির চিকিৎসার জন্য অর্থ প্রদান করলেন এমপি মহিব

কলাপাড়ায় স্কুল ছাত্রী তুলির চিকিৎসার জন্য অর্থ প্রদান করলেন এমপি মহিব

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তুলির চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব এমপি।
রবিবার (১৫ মার্চ) সকালে কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোডের এমপির নিজ বাসায় তুলিসহ তার পরিবারকে বাসায় এনে ওই নগদ অর্থ প্রদান করেন। এসময় স্কুলের তুলি মা-বাবা ও স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০১৮ সালে শনিবার সকালে  কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তুলি কে বিদ্যালয়ের গেটের সামনের সড়কে পথ রোধ করে প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার বখাটে নাঈম। তুলি তা প্রত্যাখান করায় পেটে মধ্যে প্রায় ছয় ইঞ্চি ছুড়ি ঢুকিয়ে দেয়। পরে স্থানীয়রা ধাওয়া করে বখাটে নাঈমকে আটক করে মহিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। অটককৃত নাঈম গত বছর একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করে। সে ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের সলেমান ছেলে।

তুলির চিকিৎসার জন্য ব্যাপক খরচ হত, সেই খরচ তার ফ্যামিলির চালাত অসম্ভব ছিল। তৎকালীন  কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননুর সহযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন ব্যক্তির আর্থিক সহযোগিতায় তুলির চিকিৎসা চলে আসছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!