বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

কলাপাড়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ “মাদক কে না বলি, খেলাধুলা কে হ্যাঁ বলি” এই স্লোগানে কলাপাড়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রবিবার রাত সাতটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া (দিত্তা) পুরাতন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠ অনুষ্ঠিত খেলায় মাহিয়ান এক্সপ্রেস একাদশ ৩৫ রানে রাকিব চৌরাস্তা একাদশকে হারিয়ে বিজয়ী হয়।

খেলাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাকামইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবু জাফর হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকামইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রিয়াজ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিন এর কলাপাড়া প্রতিনিধি মো শরিফুল হক শাহীন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন বাবুল, চাকামইয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হাওলাদার, চাকামইয়া ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার।

 

এসময় আরো উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি মোঃ রাজিব তালুকদার, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হাওলাদার, ফেরিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহিন মোস্তফা কামাল, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিন হাওলাদার, মহিলা নেত্রী ফারহানা ইয়াসমিন জিনাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাদল প্রমুখ।

অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ হন ইমরান হোসেন, ম্যান অব দি সিরিজ তারেক, বেস্ট ফিল্ডিং নাজমুলসহ বিজয়ী ও বিজিতদের হাতে পুরুস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!