কলাপাড়ায় নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষায় সারাদেশের মধ্যে ২৩নম্বর স্থান অর্জন করেছে হাফিজুর | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষায় সারাদেশের মধ্যে ২৩নম্বর স্থান অর্জন করেছে হাফিজুর

কলাপাড়ায় নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষায় সারাদেশের মধ্যে ২৩নম্বর স্থান অর্জন করেছে হাফিজুর

আপন নিউজ অফিসঃ নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষার ৩য় শ্রেণীতে ২৩ নম্বর স্থান অর্জন করেছে পটুয়াখালীর কলাপাড়া ওসমানীয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার ছাত্র হাফিজুর রহমান কায়েস। সারা দেশব্যাপী নূরাণী তালীমুল কুরআন চট্টগ্রাম বোর্ড পরীক্ষায় এ বছর মোট ৭ লক্ষ ২৭ হাজার ৭’শ ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এ মাদ্রাসা থেকে মোট ৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করেন। এদের মধ্যে হাফিজুর ২৩ নম্বর স্থানসহ ৩ জন এ প্লাস ও অপরজন এ গ্রেড অর্জন করেছে। এ উপলক্ষে রবিবার (৫ জানুয়ারী) বেলা ১১ টায় কলাপাড়া পৌর শহরের শান্তিবাগ অবস্থিত মাদ্রাসার হল রুমে সংবর্ধনা, সবক প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আ: খালেক হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া ওসমানীয়া নূরাণী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাও. মো. আল-আমিন, মাও. মো. অলিউল্লাহ, মুফতী ইয়ামিন, মাও আবু হানিফ, মুফতী নুরুল ইসলাম নূর, মুফতী আ: আজীজ তাজ, হাফেজ মো. আমিরুল ইসলাম, হাফেজ মো. আসাদুল্লাহ রিমন ও মাও. আ: হালিম। এসময় অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গনমাধ্যমকর্মীরাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, কোরআনের সবক ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!