আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আমতলী ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কারুজ্জামান হীরু,এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন তালুকদার, আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির ও সদস্য সচিব মো. জালাল আহমেদ খান প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে আমতলী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গসংগঠনের কর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!