কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল
কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত

কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার কলাপাড়া উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অগ্নি নির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয় এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, কলাপাড়া সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন এনজিও কর্মী ও সিপিপি সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!