কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। সোমবার দুপুরে পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল রবিবার ওই এলাকার বিলকস জাহান নামের এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করে প্রানীকল্যান ওই সংগঠনটির সদস্যদের খবর দেয়। পাখিটির ডান পাখায় ক্ষত থাকায় পাখিটিকে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পাখিটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় অবমুক্তের কথা জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুবক বা বাদামী বুবকের চোখ অনেক বড় এবং হলুদ। বড় বড় চোখে চাহনির কারণে অনেক প্রাণী পাখিটিকে ভয় পায়।

বিলকিচ জাহানের মেয়ে সুমি বলেন, রবিবার দুপুরে আমাদের বাসার ছাদে অসুস্থ অবস্থায় পাখিটি দেখতে পায় আমার মা বিলকিস বেগম। পরে সে পাখিটি ঘরে নিয়ে আসলে আমি সেটিকে বিভিন্ন খাবার দেয় এবং সুস্থ করার চেষ্টা করি। এরপর আজ সকালে আমরা এনিমেল লাভারস পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের খবর দেই। পরে আজ দুপুরে তারা পাখিটিকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করে এবং তাদের সেরে নিয়ে যায়। এ সময়ে প্রাণিসম্পদ অফিসে আমি নিজেও উপস্থিত ছিলাম।

এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য মো কাওসার বলেন, উপকূলে এলাকায় আগে এসব ব্রাউন বুবক পাখি দেখা যেত। কিন্তু এখন বিরল এসব পাখি দেখা যায় না। পাখিটি আহত অবস্থায় উদ্ধার করে আমরা প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করেছি। বর্তমানে পাখিটি আমাদের সেডে রয়েছে। এটি পুরো সুস্থ হলে আমরা বন বিভাগের সহায়তা অবমুক্ত করবো।

কলাপাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান বলেন, পাখিটির ডানপাখায় কিছুটা ক্ষত রয়েছে। যার কারণে পাখিটি উঠতে পারছে না। পাখিটিকে চিকিৎসা এবং ঔষধ দেওয়া হয়েছে। আশা করছি পাখিটি কিছুদিনের মধ্যেই আকাশে উড়তে পারবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!