কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দু-র্নী’তি’র তদন্তের দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দু-র্নী’তি’র তদন্তের দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দু-র্নী’তি’র তদন্তের দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলামের অপসারণ, শাস্তি এবং দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলাপাড়া ও মহিপুরের সর্বস্তরের জনগণ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রবিউল ইসলাম অন্তর ও মোঃ বনি আমিন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইউএনও রবিউল ইসলাম কলাপাড়ায় যোগদানের পর থেকে সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান মহিবের সুপারিশে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন। তারা দাবি করেন, রবিউল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি অতিরিক্তভাবে উপজেলা ও পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে পুনরায় আওয়ামী লীগকে শক্তিশালী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

এ সময় বক্তারা ইউএনও মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও তার অপসারণের দাবি জানান।

 

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!