কলাপাড়ায় ট্রলার থেকে ৬,২০০ লিটার জ্বালানি তেল জ’ব্দ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
প্রেমের প্রস্তাবে রাজি না ছবি ভাইরাল; এসএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন কুয়াকাটায় মা’দ’কবি’রোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আ’ট’ক-২ কলাপাড়ায় ৫০০ গ্রাম গাঁ’জাসহ মা’দ’ক কারবারি আ’ট’ক ধানখালী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় ই’ভ’টি’জিংয়ে’র প্র’তি’বা’দে মি’ছি’ল ও মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু কলাপাড়ায় ফেসবুকে আ’প’ত্তিক’র ছবি ছড়ানোর পর এসএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা মহিপুরে ১২ কেজি গাঁ’জাসহ ৪ কারবারিকে আ’ট’ক করেছে পুলিশ
কলাপাড়ায় ট্রলার থেকে ৬,২০০ লিটার জ্বালানি তেল জ’ব্দ

কলাপাড়ায় ট্রলার থেকে ৬,২০০ লিটার জ্বালানি তেল জ’ব্দ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা ট্রলারটিতে এ অভিযান চালানো হয়।

জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক। এ সময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইয়াসীন সাদীক জানান, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে সংগ্রহ করা তেল ট্রলারে করে কলাপাড়া থেকে রাঙ্গাবালীর দিকে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল উদ্ধার করা হয়।

জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে। এ ধরনের অবৈধ তেল ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!