কলাপাড়ায় ট্রলার থেকে ৬,২০০ লিটার জ্বালানি তেল জ’ব্দ | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ
কলাপাড়ায় ট্রলার থেকে ৬,২০০ লিটার জ্বালানি তেল জ’ব্দ

কলাপাড়ায় ট্রলার থেকে ৬,২০০ লিটার জ্বালানি তেল জ’ব্দ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা ট্রলারটিতে এ অভিযান চালানো হয়।

জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক। এ সময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইয়াসীন সাদীক জানান, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে সংগ্রহ করা তেল ট্রলারে করে কলাপাড়া থেকে রাঙ্গাবালীর দিকে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল উদ্ধার করা হয়।

জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে। এ ধরনের অবৈধ তেল ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!