শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় ফেক আইডি খুলে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্ট–এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া পৌর শ্রমিকদলের সভাপতি নাসির মোল্লা মিন্টুর নামে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো এবং চাঁদা দাবির অভিযোগে মোঃ রিমন ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রিমন ইসলাম পার্শ্ববর্তী উপজেলা আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পাঁচা কোড়ালিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার রাত ৯টার দিকে কলাপাড়া থানার এসআই জাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর শ্রমিকদলের সভাপতি ও ঠিকাদার ব্যবসায়ী নাসির মোল্লা মিন্টু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে মিথ্যা ও মানহানিকর পোস্ট ছড়িয়ে তাকে হয়রানি করে আসছিল। এ সময় অভিযুক্তরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১১ এপ্রিল রাতে চম্পাপুর পাটুয়া সুইজ ওয়াপদার কাজের সাইট থেকে বাড়ি ফেরার পথে ধানখালী ইউনিয়নের নমোরহাট বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় তার পথরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা অস্ত্রসস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে এবং মারধর করে আহত করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে বিভিন্ন মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাঁদা দাবি অব্যাহত রাখে অভিযুক্তরা। এমনকি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। ভুক্তভোগী অভিযোগ করেন, ভয়ভীতির কারণে গত ৫ মে তিনি অভিযুক্তদের দেওয়া দুটি বিকাশ নম্বরে মোট ৩ হাজার টাকা পাঠান।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রিমন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। কলাপাড়া থানার পুলিশ জানায়, মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!