বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার

কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার

কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধাক্কায় আহত ৯, গুরুতর ৮ জন বরিশালে রেফার

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে কলাপাড়া ব্রিজ টোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুল খালেক (৪০), হারুন গাজী (৪৫), কাসেম মোল্লা (৩৫), বুলবুল (২৬), রাকিবুল (২৮), শফিকুল ইসলাম (৩০), মিজানুর রহমান, রাহাত (২১) ও সাকিল (২৫)। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়েছে। আহত সাকিলকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৪) একটি বাস কলাপাড়া ব্রিজ টোল এলাকায় পৌঁছালে পাখিমারা থেকে কলাপাড়াগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের মধ্যে গুরুতরদের বরিশালে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনার পর থেকে আহতদের চিকিৎসা ও বরিশালে রেফারের সার্বিক সহযোগিতা করছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!