মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড

কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড

কুয়াকাটা সৈকতের বালু কাটার দায়ে একজনের কারাদণ্ড

কলাপাড়া প্রতিনিধি: পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতের লেম্বুরবন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মহিবুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ জুন) দুপুরে কুয়াকাটা পৌরসভার প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লেম্বুরবন সৈকত এলাকায় স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে বালু কেটে ট্রাকে পরিবহন করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেলে মহিবুল্লাহকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, “কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!