সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ফল মেলা আমতলীতে জনতার হাতে ডা’কা’ত আ’ট’ক; জড়িতের কথা স্বীকার বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৮ দফা দাবিতে রাজধানীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন
আমতলীতে জনতার হাতে ডা’কা’ত আ’ট’ক; জড়িতের কথা স্বীকার

আমতলীতে জনতার হাতে ডা’কা’ত আ’ট’ক; জড়িতের কথা স্বীকার

আমতলীতে জনতার হাতে ডাকাত আটক; জড়িতের কথা স্বীকার

আমতলী প্রতিনিধিঃ ডাকাতির প্রস্তুতিকালে মোঃ আলহাজ্ব ফকির (২৭) নামে এক ডাকাতকে আটক করেছে জনতা। পরে তাকে আমতলী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার মহিষকাটা বাজারে। রবিবার সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন। আগামীকাল সোমবার তাকে আমতলী সিনিয়র জডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হবে বলে জানান আমতলী থানার অফিসার ইন চার্জ মোঃ ইয়াকুব আলী।

জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন ধরে ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে না। শনিবার দিবাগত গভীর রাতে ৭-৮ জন দলের একটি ডাকাত দল মহিষকাটা বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় স্থানীয় জনতা টের পায়। তারা ডাকাতদের ধাওয়া করে মোঃ আলহাজ্ব ফকির নামের এক ডাকাতকে জনতা ধরে ফেলে। অপর ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার সন্ধ্যায় পুলিশ জিজ্ঞাসাবাদে আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতির কথা এবং তার সঙ্গে কারা জড়িত ছিল তাও স্বীকার করেছে। আগামীকাল সোমবাব তাকে আমতলী সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় থানায় ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে। ডাকাত আলহাজ্ব ফকিরের বাড়ী শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামে। তার বাবার নাম মোঃ রাসেল ফকির।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব আলী বলেন, ডাকাত আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতি এবং তার সঙ্গে কারা কারা জড়িত ছিল তাও স্বীকার করেছে। আগামীকাল তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!