সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

আমতলীতে জনতার হাতে ডাকাত আটক; জড়িতের কথা স্বীকার
আমতলী প্রতিনিধিঃ ডাকাতির প্রস্তুতিকালে মোঃ আলহাজ্ব ফকির (২৭) নামে এক ডাকাতকে আটক করেছে জনতা। পরে তাকে আমতলী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার মহিষকাটা বাজারে। রবিবার সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন। আগামীকাল সোমবার তাকে আমতলী সিনিয়র জডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হবে বলে জানান আমতলী থানার অফিসার ইন চার্জ মোঃ ইয়াকুব আলী।
জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন ধরে ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে না। শনিবার দিবাগত গভীর রাতে ৭-৮ জন দলের একটি ডাকাত দল মহিষকাটা বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় স্থানীয় জনতা টের পায়। তারা ডাকাতদের ধাওয়া করে মোঃ আলহাজ্ব ফকির নামের এক ডাকাতকে জনতা ধরে ফেলে। অপর ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার সন্ধ্যায় পুলিশ জিজ্ঞাসাবাদে আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতির কথা এবং তার সঙ্গে কারা জড়িত ছিল তাও স্বীকার করেছে। আগামীকাল সোমবাব তাকে আমতলী সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় থানায় ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে। ডাকাত আলহাজ্ব ফকিরের বাড়ী শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামে। তার বাবার নাম মোঃ রাসেল ফকির।
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব আলী বলেন, ডাকাত আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতি এবং তার সঙ্গে কারা কারা জড়িত ছিল তাও স্বীকার করেছে। আগামীকাল তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply