বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় ৯ ছানা সহ মা বালিহাঁস উ’দ্ধা’র

কলাপাড়ায় ৯ ছানা সহ মা বালিহাঁস উ’দ্ধা’র

কলাপাড়ায় ৯ ছানা সহ মা বালিহাঁস উদ্ধার

মো. নাহিদুল হকঃ কলাপাড়ায় নয়টি ছানা সহ মা বালিহাঁস (সরাইল প্রজাতির)উদ্ধার করেছে এনিমেল লাভার্স সদস্যরা। বন বিভাগের সহযোগিতায় রোববার বিকেল তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউপির বাদুরতলী বাঁধঘাট এলালায় মাইনুদ্দিন শরীফের বাড়ি থেকে এই বন্য প্রাণীগুলো উদ্ধার করা হয়।

পাখি বন্দী করে রাখা মাইনুদ্দিন শরীফ বলেন, স্থানীয় একটি ডোবায় মা পাখিটি তার ছানাদের নিয়ে খেলা করছিল। এসময় শিশুরা ঢিল মেরে এবং জাল দিয়ে পাখিগুলোকে ধরার চেষ্টা করে। পরে আমি আমার বোনের মাধ্যমে খবর পেয়ে দুদিন আগে ধরে এনে বাসায় অন্যান্য হাঁসের বাচ্চাদের সঙ্গে রেখে পালন করি। না হলে অন্য কেউ ধরে নিয়ে মেরে ফেলতো। তিনি বলেন, বাদুরতলী খালে এই হাঁসের ঝাক মাঝে মধ্যেই দেখা যায়। এর আগেও এই অতিথি পাখির বিচরণ দেখা গেছে।

এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান বলেন, স্থানীয় সাংবাদিক নাহিদুল হক ও সাইফুল ইসলামের মাধ্যমে সংবাদ পেয়ে বনবিভাগের সহযোগিতায় ৯ টি ছানা সহ মা পাখিকে (বালিহাঁস) উদ্ধার করা হয়েছে। তবে ছানাগুলো একদমই ছোট হওয়ায় তাদের কিছুদিন শেডে রেখে পরিচর্যার পর অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী উদ্ধারকারী এই সদস্য বলেন, এটি একটি সরাইল প্রজাতির বালিহাঁস। ডিম দিতে এবং বাচ্চা ফুটানোর জন্য এই অতিথি পাখি লোকালয়ে আসে। তবে এরা প্রায় বিলুপ্তির পথে। তাই এদের সংরক্ষণের জন্য সরকারি ভাবেও কঠোর নির্দেশনা রয়েছে।

কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্ত (দায়িত্বপ্রাপ্ত) মনিরুল ইসলাম মনি বলেন, খবর পেয়ে এনিমেল লাভার্স সদস্যদের মাধ্যমে মা হাস এবং ছানাদের উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত সময়ে প্রাণীগুলো বনে অবমুক্ত করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!