মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা কলাপাড়ায় ৯ ছানা সহ মা বালিহাঁস উ’দ্ধা’র জাতীয় পর্যায়ে গৌরবময় অর্জন: বন্যপ্রাণী সংরক্ষণে সম্মাননা পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত; স্কুল ছাত্র হ’ত্যা’র বি’চার দাবীতে বি’ক্ষো’ভ ও মা’ন’ব’বন্ধ’ন কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন মহিপুরে অ’বৈধ ট্রলিং বন্ধের দাবিতে মি’ছি’ল, আশ্বস্ত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ; কাজ শেষে না হতেই সড়ক ধসে খালে; যান চলাচল বন্ধ
মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি অভিযানিক দল নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনে কাঁচা রাস্তা থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে স্থানীয়দের সহায়তায় বেল্লাল হোসেনকে ৯৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন মহিপুর থানাধীন আলীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে আল আমিন খলিফা (৪২) ও মোঃ রুমান (২২) নামে আরও দুজন কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মহিপুর থানার ওসি মোঃ শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!