বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা কলাপাড়ায় ৯ ছানা সহ মা বালিহাঁস উ’দ্ধা’র জাতীয় পর্যায়ে গৌরবময় অর্জন: বন্যপ্রাণী সংরক্ষণে সম্মাননা পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত; স্কুল ছাত্র হ’ত্যা’র বি’চার দাবীতে বি’ক্ষো’ভ ও মা’ন’ব’বন্ধ’ন
কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা

কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা

কলাপাড়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় ১৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মেনাজ তালুকদার (৪৫) ও মোঃ লিমন মৃধা (৪৭) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল তুলাতলী বাজারের একটি মুদি-মনোহারি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মেনাজ তালুকদার ও লিমন মৃধাকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে মেনাজ তালুকদারের কাছ থেকে ১৫ পিস কথিত ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা এবং লিমন মৃধার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসআই মোঃ হামিদুল হক খান জানান, গ্রেপ্তার মেনাজ তালুকদারের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। অপর আসামি লিমন মৃধার বিরুদ্ধেও পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!