মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ফিশনেট প্রকল্পের আওতায় এবং ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় ১২ জন সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম।

সভায় জলমহাল লিজ, খাসজমির আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিকল্প জীবিকায়ন সহায়তা, জেলে নিবন্ধন ও সঞ্চয় কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, কলাপাড়া উপজেলার ২২২টি জলমহাল ক্যালেন্ডারভুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বরাবর প্রস্তাব পাঠিয়েছেন। তবে এখনো অনুমোদিত তালিকা পাওয়া যায়নি। এ বিষয়ে আগামী ১৭ নভেম্বর নেটওয়ার্কের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম ও উত্তরণের প্রতিনিধির জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পটুয়াখালীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রেড ক্রিসেন্টের পুকুর বাংলা ১৪৩৪ সালের জন্য লিজ নেওয়ার উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

ভূমিহীনদের খাসজমির আবেদন প্রক্রিয়ায় সহায়তার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে ভূমিহীন সনদ সংগ্রহে নেটওয়ার্কের সদস্যরা সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত হয়।

বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রেণু আহরণে জড়িত ২৭৫ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে বলে সভায় জানানো হয়। তাদের প্রত্যেককে নগদ অর্থের মাধ্যমে ২১ হাজার টাকা করে সহায়তা দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ট্রেডে ১১৯ জনকে এ সহায়তা প্রদান সম্পন্ন হয়েছে।

জেলে নিবন্ধন বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনার কথা জানানো হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে ফিশনেট প্রকল্পের যেসব সদস্যের জেলে কার্ড নেই, তাঁদের তালিকা তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া ফিশনেট প্রকল্পের প্রাথমিক দলের সভাগুলো নেটওয়ার্কের প্রতিনিধিরা পর্যায়ক্রমে মনিটরিং করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সমাপনী বক্তব্যে সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করব। কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। উত্তরণের সকল কার্যক্রমে আমরা সহযোগিতা করব।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!