বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার
নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়াঃ গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষকের আনন্দ আর নতুন ধানের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া। বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।

বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এদিন বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পার্শ্ববর্তী আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। উৎসবকে ঘিরে এর আগে থেকেই মন্দির আঙিনায় নেওয়া হয় নানা আয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

এতে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন।

উল্লেখ্য, নবান্ন বাঙালির অন্যতম প্রাচীন লোকজ উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান ঘরে ওঠার আনন্দকে কেন্দ্র করে গ্রামবাংলায় এ উৎসবের প্রচলন। নতুন চালের পিঠা-পায়েস, আত্মীয়-স্বজনের আপ্যায়ন এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে বাঙালির কৃষিনির্ভর জীবন, ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে নবান্ন উৎসবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!