বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় এবার রুই কাতলাকে ছেড়ে দিয়ে চুনোপুটিকে নিয়ে টানাটানি

কলাপাড়ায় এবার রুই কাতলাকে ছেড়ে দিয়ে চুনোপুটিকে নিয়ে টানাটানি

Exif_JPEG_420

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়ায় সরকারী জমিতে মাটি কেটে ঘের করার হাতেনাতে পাওয়া অভিযোগের পরও রুই কাতলাকে ছেড়ে দিয়ে চুনোপুটিকে নিয়ে টানা টানি করলো উপজেলা ভূমি প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর গ্রামের এ ঘটনা শহরে মুখরোচক গুঞ্জনের সৃষ্টি করে।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর গ্রামে, আন্ধারমানিক নদী সংলগ্ন এলাকার সোনাতলা মৌজায় সরকারের অন্তত: ৩০ একর জমি রয়েছে। একটি প্রভাবশালী মহল স্থানীয় ভূমি প্রশাসনের জ্ঞাত সারে বেশ কিছু দিন ধরে সরকারী ওই সম্পত্তিতে মাটি কেটে মাছের ঘেরের বেড়িবাঁধ তৈরী করে ঘের নির্মান করার প্রক্রিয়া করছিল। সোমবার গনমাধ্যম কর্মীরা উক্ত এলাকায় গিয়ে সরকারী জমির উপর প্রভাবশালী মহলের ওই ঘের করার স্থির ও ভিডিও চিত্র ধারন করার পর নড়ে চড়ে বসে স্থানীয় ভূমি প্রশাসন। মঙ্গলবার দুপুরে কলাপাড়া সহকারী কমিশনার জগৎবন্ধু মন্ডল, সদর তহশিলদার আ: জব্বার, অফিস সহকারী উবাশো ঘটনাস্থল পরিদর্শনে যায়। এসময় প্রভাবশালী গিয়াস উদ্দীন ফকির ভেকু মেশিন ব্যবহার করে সরকারী জমির উপর মাছের ঘের করার জন্য মাটি কেটে ঘেরের বেড়িবাঁধ নির্মান করছিল। কিন্তু রহস্যজনক কারনে প্রভাবশালী গিয়াস উদ্দীন ফকিরকে সরে যাওয়ার সুযোগ দিয়ে ভেকু ড্রাইভার দিনমজুর রাসেল (২৫) কে আটক করে ভূমি প্রশাসন। এরপর বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুসারে ভেকু ড্রাইভার রাসেলকে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০ হাজার টাকার অর্থ দন্ড প্রদান করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল। এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য গনমাধ্যমকে বে সহকারীর কাছ থেকে নিতে বললে উবাশো বাবু ফোন রিসিভ করেননি। তবে দন্ডিত ভেকু ড্রাইভার রাসেলের অর্থ দন্ডের টাকা সাথে সাথে জমা দিয়ে দেয় গিয়াস উদ্দীন ফকির। অথচ মাটি কাটার ভেকু মেশিনটি জব্দ করেনি প্রশাসন। পরে গনমাধ্যম কর্মীদের কাছ থেকে জেনে ইউএনও ভেকু মেশিনটি জব্দ করে সংশ্লিষ্ট চেয়ারম্যানের জিম্মায় দিতে বলেন এসি ল্যান্ডকে।
এদিকে সরকারী জমি রক্ষার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের এমন রহস্যজনক আচরনে প্রভাবশালীদের সাথে ভূমি অফিসের আর্থিক লেনদেনের বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে পড়ায় শহরে এনিয়ে মুখরোচক গুঞ্জন শুরু হয়েছে। কেননা পর্যটন এলাকা সমৃদ্ধ কলাপাড়া উপজেলায় প্রতিদিন সরকারের কোটি টাকা মূল্যের খাস জমি বেহাত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এনিয়ে যেন কোন দায় নেই। অনেকটা বেড়ায় ক্ষেত খাওয়ার মত অবস্থা।
সদর সহশিলদার আ: জব্বার বলেন, আমরা যাকে হাতে নাতে পেয়েছি তাকে আটক করে দন্ড প্রদান করা হয়েছে। তবে সরকারী জমিতে ঘের নির্মানের জন্য মাটি কাটার অভিযোগে অভিযুক্ত প্রভাবশালীর নামে মামলা করা হবে কিনা তিনি জানেন না।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎ বন্ধু মন্ডল বলেন, ভ্রাম্যমান আদালতে দুই দোকানীকে অর্থ দন্ড এবং এক ভেকু ড্রাইভারকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০ হাজার টাকার অর্থ দন্ড প্রদান করা হয়েছে। বিস্তারিত তথ্য বে সহকারী উবাশো বাবু’র কাছ থেকে জেনে নিন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!