কলাপাড়ায় সরকারী নিষেধাজ্ঞা না মানায় চার ব্যবসায়ীকে জরিমানা | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র
কলাপাড়ায় সরকারী নিষেধাজ্ঞা না মানায় চার ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়ায় সরকারী নিষেধাজ্ঞা না মানায় চার ব্যবসায়ীকে জরিমানা

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে রবিবার দুপুরে পৌরশহরের চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
কলাপাড়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হল আবুল ফাতাহ্ , বাচ্চু, মো. জাহাঙ্গীর আলম ও মো. এরশাদ। এদের প্রত্যেককে তিন হাজার টাকা করে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ও
২৬৯ ধারায় এ অর্থ দন্ডাদেশ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, করোনা সংক্রমন এড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ওই চার ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান খুলে ব্যবসা পরিচালনা করছিল। সরকারী নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!