গলাচিপায় ভুয়া চিকিৎসক এবং মাদক ব্যবসায়ী আটক | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় ভুয়া চিকিৎসক এবং মাদক ব্যবসায়ী আটক

গলাচিপায় ভুয়া চিকিৎসক এবং মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধিঃ

পৃথক দুটি অভিযানে একজন ভ’য়া চিকিৎক ও এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প। কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এর নেতৃত্বে সোমবার বেলা এগারটায় জেলার গলাচিপা থানাধীন পাতাবুনিয়া বাজার এলাকায় মেসার্স তালুকদার মেডিসিন হাউসে অভিযান চালিয়ে ভ’য়া চিকিৎসক নুরুজ্জামান তালুকদারকে (৩৬) আটক করে। আটক নুরুজ্জামান পটুয়াখালীর সদর উপজেলার টাউন কালিকাপুর এলাকার মৃত আবুল হাসেম তালুকদারের পুত্র। তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
র‌্যাব জানায়, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন আটককৃত নুরুজ্জামান তালুকদারকে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটক নুরুজ্জামান তালুকদার মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবত সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন।
অপরদিকে সোমবার বেলা একটায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এর নেতৃত্বে জেলার গলাচিপা থানাধীন গলাচিপা উপজেলা পরিষদের সামনে হতে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী হাসান রেজা চৌধুরী (৪৫) @ রাসেল চৌধুরীকে আটক করে র‌্যাব। আটক হাসান রেজা চৌধুরী (৪৫) @ রাসেল চৌধুরী গলাচিপার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চৌধুরীর বড় ছেলে। আটক হাসান রেজা চৌধুরী (৪৫) @ রাসেল চৌধুরী একজন পেশাদার মাদকসেবী ও মাদক বিক্রেতা। তিনি এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করছেন। তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত আসামীকে পটুয়াখালীর গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!