পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ হতে কলাপাড়া ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার প্রদান | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ হতে কলাপাড়া ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার প্রদান

পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ হতে কলাপাড়া ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার প্রদান

আপন নিউজ রিপোর্টঃ

ঈদের আনন্দ শেয়ার করার জন্য পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ হতে পরিষদের সদস্য মো. ফিরোজ সিকদারের মাধ্যমে কলাপাড়ায় ২০০ ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার শেষ বিকালে সিকদার বুটিকস হাউজের সামনে বসে ঈদ উপহার ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হয়। এসময় পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. ফিরোজ সিকদার নিজে উপস্থিত থেকে উপহার প্রদান করেন। এছাড়াও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম ব্যাপারী ও ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, তৈল, চিনি ও সেমাই’র একটি প্যাকেট ব্যবসায়ীদের প্রদান করা হয়।
এসময় পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. ফিরোজ সিকদার ব্যবসায়ীদের উদ্যেশে বলেন, করোনা ভাইরাসের কারনে আজ দীর্ঘদিন ধরে দেশ লকডাউনে থাকায় ব্যবসায়ীরা চড়ম বিপাকে পরেছে। অনেকেই ব্যবসা-বানিজ্য না থাকায় অনেক কষ্টে আছে। লোকলজ্জার ভয়ে কেহ মুখ ফুটে বলতে পারছে না হয়তো। পটুয়াখালী জেলা পরিষদ সবময় ব্যবসায়ীদের সেবায় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে বলে জানান। তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সকল ধরনের সিদ্ধান্তের সাথে একতাপোষন করায় কলাপাড়া ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!