মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ায় ঘুর্ণিঝড় আম্পানে নিহত শাহ আলমের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান

কলাপাড়ায় ঘুর্ণিঝড় আম্পানে নিহত শাহ আলমের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় ঘুর্ণিঝড় আম্পানের সচেতনে মূলক প্রচার গিয়ে নৌকা ডুবিতে নিহত সিপিপি’র সেচ্ছাসেবক সৈয়দ মো. শাহ আলম এর পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। ঢাকার রদেভু ৯৬-৯৮ ফাউন্ডেশন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ২০ হাজার টাকা ও কলাপাড়া পোষ্ট গ্রাজুয়েট ক্লাব(কেপিজেসি) ৫ হাজার টাকা শনিবার দুপুরে নিহত সৈয়দ শাহ আলমের বাড়িতে তার স্ত্রী সারভিন জাহান আখি, ছেলে তায়েফ ও সিয়ামের হাতে তুলে দেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আছাদউজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন সিপিপি’র উপজেলা টীম লিডার আব্দুল মোতালেব হাওলাদার,কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু , ধানখালী ইউনিয়ন টিম লিডার গাজী আসাফউদৌলা সোহেল, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক একে রঞ্জন, ওমর ফারুক, ও কলাপাড়া পোষ্ট গ্রাজুয়েট ক্লাবের (কেপিজেসি) ধানখালী প্রতিনিধি গাজী রাইসুল ইসলাম রাজিব প্রমুখ।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৬ নং ইউনিটের টিম লিডার সৈয়দ মো. শাহ আলম (৫৫) বুধবার সকাল ১০ টায় ঘূর্ণিঝড় আম্পানের জন্য গ্রামবাসীকে সচেতন করতে যাওয়ার সময় নৌকায় পারহতে গিয়ে খালে পরে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস ডুবরি,কর্মী ও স্থানীয়রা খোজা খুজির ৯ ঘন্টা পরে তার লাশ উদ্ধার করে। ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি)ও রেডক্রিসেন্ট সোসাইটি তার পরিবাকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা প্রাদান করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!